back to top

মালয়েশিয়া পাচারকালে নারী-শিশুসহ ৩২ জন উদ্ধার

প্রকাশিত: ০৮ মার্চ, ২০২৬ ১২:৪০

কক্সবাজার টেকনাফের যৌথ অভিযান চালিয়ে মালয়েশিয়ায় পাচারকালে নারী, পুরুষ ও শিশুসহ ৩২ জনকে উদ্ধার করেছে কোস্ট গার্ড ও র‍্যাব।

রবিবার (৮ মার্চ) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি জানান, টেকনাফের বাহারছড়ার এলজিইডি রোড সংলগ্ন একটি বাগানে নোয়াখালী জুম্মাপাড়া এলাকার কুখ্যাত মানবপাচারকারী মো.আব্দুল আলী মালয়েশিয়া পাচার উদ্দেশ্যে কয়েকজন নারী, পুরুষ ও শিশুকে আটকে রাখার খবর পাওয়া যায়।

প্রাপ্ত তথ্যের ভিত্তিত রবিবার রাত ২টার দিকে কোস্ট গার্ড আউটপোস্ট বাহারছড়া ও র‍্যাবের সমন্বয়ে উক্ত এলাকায় একটি যৌথ অভিযান চালায়।

এসময় সেখান থেকে বন্দি থাকা নারী, পুরুষ ও শিশুসহ ৩২ জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।

তবে যৌথ বাহিনীর উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধার ব্যক্তিদের পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান এ কোস্ট গার্ড কর্মকর্তা।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি