back to top

সন্দ্বীপে বাইক-ট্রাকের সংঘর্ষে নারীর মৃত্যু

প্রকাশিত: ১২ মার্চ, ২০২৬ ০৪:৪৮

সিটিজি নিউজ টুডে : চট্টগ্রামের সন্দ্বীপে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে স্বপ্না বেগম নামে পঞ্চাশোর্ধ বয়সী এক নারী নিহত হয়েছেন।

বুধবার (১১ মার্চ) রাত সাড়ে নয়টার সময় উপজেলার খনতার হাট এলাকার পূর্ব পাশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহত স্বপ্না বেগম মগধরা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং সন্দ্বীপ পাবলিক উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গোলাম মোস্তফা বিএসসি’র স্ত্রী।

প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী, ঘটনার সময় স্বপ্না বেগম তার স্বামীর সাথে মোটরসাইকেলে করে শপিং করার উদ্দেশ্যে যাচ্ছিলেন।

পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাকের সাথে তাদের মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে স্বপ্না বেগম গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে সন্দ্বীপ মেডিকেল সেন্টারে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সন্দ্বীপ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন হালদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার জন্য দায়ী ঘাতক ট্রাকটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি