back to top

সীতাকুণ্ডে কাভার্ডভ্যানের ধাক্কায় যুবকের মৃত্যু

প্রকাশিত: ১৬ মার্চ, ২০২৬ ১৪:০১

সিটিজি নিউজ টুডে : চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় বেপরোয়া কাভার্ডভ্যানের ধাক্কায় মো. তানভির আলম শাকিব (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

গতকাল রবিবার (১৫ মার্চ) বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে।

নিহত শাকিব সীতাকুণ্ড পৌরসভাস্থ মধ্যম মহাদেবপুর গ্রামের ভুইয়া বাড়ির বাসিন্দা নুর আহমেদের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, এদিন ঢাকা-চট্টগ্রাম মহসড়কের ফৌজদারহাট ক্যাডেট কলেজের সামনে চট্টগ্রামমুখী লেনের উপর বেপরোয়া গতিতে আসা একটি কাভার্ডভ্যান ধাক্কা দিলে শাকিব গুরুতর আহত হয়।

পরে স্থানীয় ও বার আউলিয়া হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকার লোকজনের সহায়তায় যুবককে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

একই দিন রাত পৌণে আটটার সময় সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বার আউলিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. জসিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে মামলা দায়ের হবে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি