সর্বসাধারণের সঙ্গে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করছেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ২১ মার্চ, ২০২৬ ১১:৫৬

জাতীয় ডেস্ক : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কূটনীতিক, শিক্ষাবিদসহ দেশের সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২১ মার্চ) সকাল ১১টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ আয়োজন অনুষ্ঠিত হয়।

এর আগে জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় শেষে তিনি এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে অংশ নেন।

সকাল থেকেই যমুনা প্রাঙ্গণে প্রবেশের জন্য কূটনীতিক, দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষের ভিড় জমে।

সকাল সাড়ে আটটা থেকে সাধারণ মানুষের জন্য প্রবেশপথ খুলে দেওয়া হলে মুহূর্তেই জনসমাগম ব্যাপকভাবে বেড়ে যায়।

এক পর্যায়ে ভিড় আশপাশের হোটেল ইন্টারকন্টিনেন্টাল এলাকা পর্যন্ত বিস্তৃত হয়।

পুরো এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কঠোর নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষার তৎপরতা দেখা যায়।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আর এস পি