দিনভর ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর যুক্তরাষ্ট্রকে ইরানের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা না করার সতর্কবার্তা জানিয়ে আসছিলেন ইরানের কর্মকর্তারা।
এবার এ বিষয়ে রোববার (২২ মার্চ) বিবৃতি দিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
আইআরজিসি বলেছে, ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলো লক্ষ্যবস্তু করা হলে হরমুজ প্রণালি ‘পুরোপুরি’ বন্ধ করে দেয়া হবে এবং স্থাপনাগুলো পুনর্নির্মাণ না হওয়া পর্যন্ত তা আর খোলা হবে না।
বিবৃতিতে আরও বলা হয়, ইসরাইলের বিদ্যুৎকেন্দ্র, জ্বালানি অবকাঠামো এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতকে ‘ব্যাপকভাবে লক্ষ্যবস্তু’ করা হবে।
একই ধরনের যেসব কোম্পানিতে মার্কিন অংশীদারত্ব রয়েছে, সেগুলোও ‘সম্পূর্ণ ধ্বংস’ করা হবে বলে হুঁশিয়ারি দেয়া হয়।
এছাড়া, যেসব দেশের ভূখণ্ডে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি রয়েছে, সেসব দেশের বিদ্যুৎকেন্দ্রও ‘বৈধ লক্ষ্যবস্তু’ হবে বলে জানিয়েছে আইআরজিসি।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আর এস পি



