চন্দনাইশে আগ্নেয়াস্ত্রসহ দুই যুবক ধরা

প্রকাশিত: ০২ এপ্রিল, ২০২৬ ১৮:০৪

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের পাহাড়ি এলাকা থেকে আগ্নেয়াস্ত্রসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার রাতে চন্দনাইশ থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৪১ নম্বর লর্ড এলাহাবাদ এলাকার পুঁটিছড়ি স্কুলভিটার সামনে থেকে তাদের গ্রেপ্তার করে।

এ সময় তাদের কাছ থেকে একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- বান্দরবান জেলার সদর থানার বাবু মার্মা (২৬) এবং চন্দনাইশ উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পুঁটিছড়ি এলাকার মোহাম্মদ শাহজাহানের ছেলে জালালউদ্দিন (১৯)।

এবিষয়ে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইলিয়াছ খাঁন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হয়েছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি