back to top

যুক্তরাষ্ট্রের দুই যুদ্ধবিমান ভূপাতিত, ইসরাইলে ইরানের পাল্টা হামলা

প্রকাশিত: ০৪ এপ্রিল, ২০২৬ ০৩:২৬

বিশ্ব ডেস্ক : একই দিনে যুক্তরাষ্ট্রের দু’টি যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। প্রথমে এফ ফিফটিন বিমান ইরানের মধ্যাঞ্চলে এবং অন্যটি এ টেন মডেলের যুদ্ধবিমান হরমুজ প্রণালির কাছে পারস্য উপসাগরে বিধ্বস্ত হয়।

এরইমধ্যে বিমানের ২ ক্রু সদস্যকে উদ্ধার করা হয়েছে।

ইরানের সামরিক বাহিনী বলছে, এ হামলা প্রমাণ করে যে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে তাদের বাহিনীর এখনও লড়াই করার সক্ষমতা রয়েছে।

তবে যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনা ইরানের সাথে প্রস্তাবিত আলোচনায় কোনো প্রভাব ফেলবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এদিকে ইসরাইলের ওপর ইরানের পাল্টা হামলায় দক্ষিণ নেগেভের একটি শিল্প এলাকায় আগুন লেগেছে এবং মধ্যাঞ্চলীয় রোশ হায়িন ও পেতাহ টিকভাহ-এর ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইসরাইল দক্ষিণ লেবাননের লিতানি নদীর ওপর দু’টি গুরুত্বপূর্ণ সেতু ধ্বংস করেছে। এর মাধ্যমে এই অঞ্চলে ইসরাইলি বাহিনী তাদের দখলদারিত্ব আরও প্রসারিত করলো।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি