back to top

মিরসরাইয়ে র‍্যাবের অভিযানে ৬০ কেজি গাঁজাসহ আটক ২

প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৬ ১১:০৯

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জে র‍্যাব-৭ এর পরিচালিত অভিযানে ৬০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করার পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বেলাল হোসেন (৩৫) ও আব্দুল রাজ্জাক (৪৫)।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে জোরারগঞ্জের করেরহাট এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়।

কুমিল্লা থেকে চট্টগ্রাম অভিমুখী একটি কাভার্ড ভ্যান সেখানে পৌঁছালে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় দুই ব্যক্তিকে আটক করা হয়।

পরবর্তীতে কাভার্ড ভ্যানটিতে তল্লাশি চালিয়ে পলিথিনে মোড়ানো অবস্থায় ৬০ কেজি গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।

র‍্যাব-৭ এর সহকারী পরিচালক এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, জব্দকৃত মাদক ও আসামিদের আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রাম ও এর আশপাশের এলাকায় মাদকের প্রবেশ ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এমন তৎপরতা অব্যাহত রয়েছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আর এসপি