চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অভিযান চালিয়ে যুবলীগ নেতা মো. আবুল কালাম অপুকে (৪২) গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩ মে) দিবাগত রাতে উপজেলার পোপাদিয়া ইউনিয়ন থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া অপু পোপাদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দুলা মিয়ার বাড়ির মো. হোসেনের ছেলে। তিনি পোপাদিয়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান বলেন, ছাত্র-জনতার জুলাই আন্দোলনের হামলা মামলার সন্দেহভাজন আসামি হিসেবে আবুল কালাম অপুকে গ্রেপ্তার করা হয়েছে।
তিনি আরও বলেন, গ্রেপ্তারের পর সোমবার (৪ মে) তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



