রবিবার (১০ মে) দ্বিতীয় দিনের কর্মসূচিতে সকাল ১০টায় আলোচনা সভা এবং সন্ধ্যায় সমাপনী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এদিনের আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রাম-৮ (বোয়ালখালী) আসনের সংসদ সদস্য আলহাজ এরশাদ উল্লাহ।
সম্মানিত প্রধান বক্তা হিসেবে থাকবেন শাহেনশাহ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) ট্রাস্টের সাধারণ সম্পাদক অধ্যাপক এ ওয়াই এমডি জাফর।
আরও পড়ুন
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অদুল-অনিতা ট্রাস্টের চেয়ারম্যান অদুল কান্তি চৌধুরী। এছাড়া সম্মানিত অতিথি হিসেবে থাকবেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ফারুক, সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আজিজুল হক, সাবেক সদস্য সচিব মোস্তাক আহমদ খান, সদস্য শওকত আলম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ইসহাক চৌধুরী এবং অদুল-অনিতা ট্রাস্টের কো-চেয়ারম্যান অনিতা চৌধুরী।
আয়োজকরা জানান, উপমহাদেশের প্রখ্যাত কবিয়াল, বাউল ও লোকসংস্কৃতির সাধক রমেশ শীল বাংলা লোকসংগীতের এক অনন্য নাম। তাঁর গান, দর্শন ও জীবনচেতনা আজও বাংলা লোকসংস্কৃতির অমূল্য সম্পদ হিসেবে বিবেচিত।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



