back to top

পলাতক রিফাতের পালানোর পথ রুদ্ধ, র‌্যাবের হাতে গ্রেপ্তার

শাওন হত্যা মামলায় অগ্রগতি

প্রকাশিত: ১০ মে, ২০২৬ ১৪:৩৫

চট্টগ্রামের পাহাড়তলীতে আদনাদুল আলম শাওন হত্যা মামলার এজাহারভুক্ত প্রধান আসামি মো. রাহাত হোসেন রিফাতকে (২৬) গ্রেপ্তার করেছে র‌্যাব

শনিবার (৯ মে) সন্ধ্যায় পাহাড়তলীর দক্ষিণ কাট্টলী পোর্ট লিংক রোড এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রাহাত হোসেন রিফাত সীতাকুণ্ড উপজেলার মছজিদ্দা এলাকার আলী আবছারের ছেলে।

র‌্যাব জানায়, পাহাড়তলী থানায় দায়ের করা আদনাদুল আলম শাওন হত্যা মামলার প্রধান পলাতক আসামি রিফাত পাহাড়তলীতে অবস্থান করছেন—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের একপর্যায়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৭–এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, গ্রেপ্তার আসামিকে পাহাড়তলী থানায় হস্তান্তর করা হয়েছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি