back to top

চট্টগ্রামে প্রায় ২ কোটি টাকা আত্মসাতের মামলায় যুবক গ্রেপ্তার

প্রকাশিত: ০১ জুন, ২০২৬ ১৫:০৮

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানা এলাকায় দায়ের করা এক কোটি ৯৮ লাখ ৯৬ হাজার টাকা আত্মসাতের মামলায় মো. মনিরুল ইসলাম প্রকাশ অপু (৩৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১ জুন) তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার মনিরুল ইসলাম প্রকাশ অপু চাঁদপুর জেলার হাইমচর থানার নীলকমল এলাকার মালত বাড়ির বাসিন্দা। তিনি মো. আবদুল মান্নানের ছেলে।

কোতোয়ালী থানা সূত্র জানায়, এক কোটি ৯৮ লাখ ৯৬ হাজার টাকা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলার ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

ওসি আফতাব উদ্দিন বলেন, গ্রেপ্তারের পর আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

পুলিশ জানিয়েছে, মামলার পরবর্তী কার্যক্রম আদালতের নির্দেশনা অনুযায়ী পরিচালিত হবে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি