রাউজানে বানভাসি মানুষের পাশে দাঁড়ালেন হুমাম কাদের চৌধুরী

প্রকাশিত: ১১ জুলাই, ২০২৬ ২১:০১

টানা বর্ষণ আর পাহাড়ি ঢলে বিপর্যস্ত রাউজানের বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে জাতীয়তাবাদী যুবদল।

কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান ও রাউজানের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব গিয়াসউদ্দিন কাদের চৌধুরীর বিশেষ নির্দেশনায় গতকাল শুক্রবার রাউজান উপজেলা ও পৌরসভা যুবদলের পক্ষ থেকে ধারাবাহিক ত্রাণ বিতরণ কর্মসূচি পরিচালনা করা হয়।

এদিন রাউজান পৌরসভার ৫নং ওয়ার্ডের জলদাস পাড়া, ডেপুটি বাড়ি, নইম মুন্সি বাড়ি এবং বড়বাড়ি পাড়ার শতশত বন্যাদুর্গত ও অসহায় পরিবারের মাঝে এই খাদ্যসামগ্রী ও ত্রাণ বিতরণ করা হয়েছে।রাউজান

আকস্মিক বন্যায় তলিয়ে যাওয়া এসব এলাকার মানুষের ঘরে ঘরে যখন সুপেয় পানি আর খাবারের হাহাকার, তখন যুবদলের এই মানবিক উদ্যোগ স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে।

ত্রাণ বিতরণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও রাঙ্গুনিয়া থেকে নির্বাচিত সাবেক সংসদ সদস্য হুমাম কাদের চৌধুরী।

দুর্গতদের হাতে ত্রাণের প্যাকেট তুলে দিয়ে তিনি বলেন, রাউজানের মাটি ও মানুষের সাথে তাদের পরিবারের সম্পর্ক আত্মিক। যেকোনো দুর্যোগে দুর্গত মানুষের পাশে দাঁড়াতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।

এ সময় এলাকার তৃণমূলের মানুষের মুখে হাসি ফোটাতে উপস্থিত ছিলেন বিএনপির একঝাঁক প্রবীণ ও নবীন নেতা।

কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন-রাউজান পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মনজুরুল হক, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান কাজল ও মোজাম্মেল হক, রাউজান উপজেলা যুবদলের সভাপতি এম শাহ্জান সাহিল, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রাসেল খান, রাউজান পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহাদাত হোসেন, রাউজান পৌরসভা যুবদলের সভাপতি আরিফুল ইসলাম, চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক রিদোয়ানুল হক, রাউজান পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন চৌধুরী।

এছাড়াও স্থানীয় স্বেচ্ছাসেবক ও যুবদলের কার্যক্রমকে গতিশীল করতে সম্মুখ সারিতে থেকে কাজ করেছেন স্বেচ্ছাসেবক দল নেতা আলমগীর, রাউজান পৌরসভা যুবদলের সিনিয়র সহ সভাপতি রাশেদুজ্জামান জুয়েল, পৌরসভা যুবদলের সহ সভাপতি সৈয়দ ফয়সাল রনি ও রাউজান উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মিজান উদ্দিন রিপন।

ত্রাণ বিতরণ কার্যক্রমে আরও সক্রিয়ভাবে অংশ নেন যুবদল নেতা হোসেন, রাউজান উপজেলা যুবদলের যুগ্ম সম্পাদক দিদার আলী, রাউজান পৌরসভা যুবদলের সাংগঠনিক সম্পাদক মইনুল ইসলাম পিংকু, রাউজান পৌরসভা ওয়ার্ড যুবদলের সভাপতি নিজাম উদ্দিনসহ যুবনেতা হাসেম, আবদুল খালেক, আবদুল করিম, মোরশেদ রকি, রবিউল হাসান রবি, মোহাম্মদ রাজু, মোহাম্মদ সায়েম, শাহিন, আজগর, আইমন, সাদ্দাম ও মিজানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

স্থানীয় বাসিন্দারা জানান, এই সংকটের মুহূর্তে সরাসরি ঘরে ঘরে এসে ত্রাণ পৌঁছে দেওয়ায় তারা ভীষণ উপকৃত হয়েছেন।

রাউজান উপজেলা ও পৌরসভা যুবদলের নেতৃবৃন্দ জানিয়েছেন, এলাকার বন্যা পরিস্থিতি সম্পূর্ণ স্বাভাবিক না হওয়া পর্যন্ত এবং প্রতিটি ক্ষতিগ্রস্ত মানুষের পুনর্বাসন না হওয়া পর্যন্ত তাদের এই ধারাবাহিক মানবিক কর্মসূচি অব্যাহত থাকবে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি