back to top

চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্মচারী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত

প্রকাশিত: ০২ জুলাই, ২০২৫ ২০:৩৫

চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্মচারী পরিষদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার (২ জুলাই) বিকাল ৫টায় মুরাদপুরস্থ জামান এক্সক্লুসিভ হোটেলে জসিম উদ্দিনের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সহ: পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আলী আকবর, বিশেষ অতিথি ছিলেন সহ পরীক্ষা নিয়ন্ত্রক আবদুল আজিজ, আবুল কাশেম, সহ কলেজ পরিদর্শক মো. ফজলুল হক, সহ বিদ্যালয় পরিদর্শক ইরশাদ আরা বেগম, সহকারী সচিব মো: ওসমান গনি।

এতে আরো বক্তব্য দেন সরওয়ার কায়সার, মো. কুতুবউদ্দিন হাছান নুরী, জামশেদুল আলম, মোহাম্মদ হাছান, আতিকুর রহমান, মশিউর রহমান, ইমাম হাছান, নোহাম্মদ আক্তার হোসেন, শাহাদাত হোসেন ও শাখাওয়াত হোসেন।

সভায় সর্বসম্মতিক্রমে একটি কমিটি ঘোষণা করেন। এতে ১। সভাপতি জসিম উদ্দিন, সহ সভাপতি – আবু তাহের নিজামী, সাধারণ সম্পাদক – আকতার হোসেন, সহ সাধারণ সম্পাদক কুতুবউদ্দিন হাছান নুরী, সাংগঠনিক সম্পাদক – মোহাম্মদ হাছান, অর্থ সম্পাদক – মীর আবচার, দপ্তর সম্পাদক – আবু ছৈয়দ ও প্রচার সম্পাদক হিসেবে শাখাওয়াত হোসেন খানের নাম ঘোষণা করেন।

বক্তারা বলেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ড কর্মচারী পরিষদ এর নবগঠিত কার্যকরী কমিটি আগামীতে বোর্ডের সর্বস্তরের কর্মচারীদের দাবী আদায়ে বলিষ্ঠ ভুমিকা রাখবে।

শিক্ষা বোর্ডের স্থায়ী কর্মচারীদের পদোন্নতি নিয়ে সকল সমস্যার সমাধানে একযোগে কাজ করতে হবে।