উৎসবমুখর ও প্রাণবন্ত পরিবেশের মধ্য দিয়ে সম্পন্ন হলো বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বোয়ালখালী উপজেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন।
শনিবার (১ আগস্ট) বিকেলে উপজেলা সদরের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এই সম্মেলনে উপস্থিত সর্বসম্মতিক্রমে আগামী মেয়াদের জন্য নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
এতে স্বপন শীল সভাপতি, শিক্ষক প্রলয় চৌধুরী (মুক্তি) সাধারণ সম্পাদক এবং বিপ্লব দাশ বাবু অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
সম্মেলনের প্রথম অধিবেশনে বোয়ালখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সভাপতি স্বপন শীল এর সভাপতিত্বে ও শিক্ষক প্রলয় চৌধুরী (মুক্তি)র সঞ্চালনায় সাংগঠনিক নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সনাতনী সমাজের উন্নয়ন, ঐক্য এবং সম্প্রীতি বজায় রাখার ক্ষেত্রে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর ভূমিকা নিয়ে বক্তারা গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।
প্রথম অধিবেশনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ বোয়ালখালী উপজেলার সদস্য সচিব সরোজ চৌধুরী, ঐক্য পরিষদ কধুরখীল শাখার সভাপতি পার্থ সারথী চৌধুরী, প্রসুন কুমার লালা, বিষ্ণুপদ শীল, বাংলাদেশ গীতা শিক্ষা পরিষদ বোয়ালখালী উপজেলার প্রধান উপদেষ্টা বিপ্লব দাশ বাবু, ঐক্য পরিষদ বোয়ালখালী পৌরসভার সাধারণ সম্পাদক বিষু ঘোষ, বাগীশিক চট্টগ্রাম দক্ষিণ জেলার তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক রানু মজুমদার, যুব ঐক্য পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলার প্রচার সম্পাদক বিকাশ নাথ, বাগীশিক বোয়ালখালী উপজেলার হিসাব ও নিরীক্ষক বিষয়ক সম্পাদক সুজন দত্ত, সত্যজিৎ সরকার পিন্টু, বিপ্লব জলদাশ, লিটন চৌধুরী, রাজীব মল্লিক, প্রভাত শীল, সজল নাথ, সাধন শীল, সুব্রত চক্রবর্তী, নিলয় চৌধুরী, দুলাল নাথ, জয় দাশ, পিন্টু মল্লিক, জিকু শীল, পুলক নাথ, রুপন দেবনাথ, বাবুল শীল ও টিটু নন্দী প্রমুখ।
সম্মেলনের দ্বিতীয় অধিবেশনটি পার্থ সারথী চৌধুরীর সভাপতিত্বে এবং রানু মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এ পর্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাবেক সভাপতি স্বপন শীল।
দ্বিতীয় অধিবেশনে উপস্থিত সকল নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যদের প্রত্যক্ষ মতামত ও সর্বসম্মতিক্রমে আগামী মেয়াদের জন্য বোয়ালখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের শক্তিশালী ও নতুন নেতৃত্ব চূড়ান্ত করা হয়। সভাপতি: স্বপন শীল, সাধারণ সম্পাদক: শিক্ষক প্রলয় চৌধুরী (মুক্তি) এবং অর্থ সম্পাদক: বিপ্লব দাশ বাবু (প্রধান উপদেষ্টা, বাগীশিক বোয়ালখালী)।
নতুন কমিটি ঘোষণার সাথে সাথেই সম্মেলনস্থলে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।
উপস্থিত সকলে নবনির্বাচিত কমিটিকে সাধুবাদ জানান এবং আশা প্রকাশ করেন-এই নতুন নেতৃত্বের অধীনে বোয়ালখালী উপজেলায় পূজা উদযাপন পরিষদ আরো সংগঠিত, শক্তিশালী ও অগ্রসর ভূমিকা পালন করবে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি

