জুলাই গণঅভ্যুত্থান দিবসে লোহাগাড়ায় শহীদ ইশমামের কবরে শ্রদ্ধা নিবেদন

প্রকাশিত: ০৫ আগস্ট, ২০২৬ ১৫:০৮

লোহাগাড়া প্রতিনিধি : চট্টগ্রামের লোহাগাড়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই আন্দোলনের শহীদ ইশমামুল হক ইশমামের কবরে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) সকালে শহীদের কবর জিয়ারত করে তাঁর রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।

শ্রদ্ধা নিবেদন-বিশেষ দোআ ও মোনাজাত অংশ গ্রহণ করেন চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বায়োজিদ-বিন আখন্দ, লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ, সহকারী কমিশনার (ভূমি) মং এছেনসহ স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি/রায়হান