back to top

অসুস্থ ঋতুপর্ণার মায়ের পাশে দাঁড়ালেন তারেক রহমান

প্রকাশিত: ০৯ জুলাই, ২০২৫ ১০:৪০

‘গোল্ডেন গার্ল’ খ্যাত ফুটবলার ঋতুপর্ণা চাকমার ক্যান্সার আক্রান্ত মা ভূজোপতি চাকমার সাথে সাক্ষাৎ করেছে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দিয়েছে ‘আমরা বিএনপি পরিবার’।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সংগঠনটির একটি প্রতিনিধি দল এ সহায়তা তুলে দেয়। তারেক রহমান আমরা বিএনপি পরিবারের প্রধান পৃষ্ঠপোষক।

বুধবার সকালে রাঙ্গামাটির কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের প্রত্যন্ত পাহাড়ি গ্রাম মগাছড়িতে সাক্ষাৎ করেন আমরা বিএনপি পরিবারের একটি প্রতিনিধি দল।

বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর নেতৃত্বে এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমনের উপস্থিতিতে ঋতুপর্ণা চাকমার পরিবারের সাথে সাক্ষাৎ করেন প্রতিনিধি দলটি।

এসময় এই পরিবারের প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে সহমর্মিতার বার্তা পৌঁছে দেন দেওয়া হয়। একই সঙ্গে তার পরিবারের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়।

এছাড়া এই প্রতিনিধি দলে আরো ছিলেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল, ‘আমরা বিএনপি পরিবার’-এর উপদেষ্টা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, আবুল কাশেম, সংগঠনটির সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন ও জাতীয় প্রেসক্লাবের ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহিদুল ইসলাম রনি প্রমুখ।