back to top

চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৫ ১৩:৪০

চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে এক যুবকের মৃত্যু ঘটেছে। আজ শনিবার সকাল ১০টার দিকে বাড়ির বৈদ্যুতিক বাতির সুইচ মেরামত করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম আলাউদ্দিন। সে চকরিয়া পৌরসভার ১ নং ওয়ার্ডের কাজিরপাড়ার কালা মনুর ছেলে।

চকরিয়া পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর নুরুস শফি প্রতিবেশীদের উদ্ধৃতি দিয়ে জানান, নিজ বাড়ির বৈদ্যুতিক সুইচবোর্ডে কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্টে ঘটনাস্থলেই আলাউদ্দিন মারা যান।

সদালাপী এই যুবকের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।