চন্দনাইশের শঙ্খ নদী থেকে যুবকের গলিত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর, ২০২৫ ১৬:৩৭

চট্টগ্রামের চন্দনাইশ-সাতকানিয়া সীমান্তের দোহাজারী পশ্চিম কাটগড় অংশে শঙ্খ নদী থেকে আনুমানিক ৩৫ বছর বয়সী যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেছে দোহাজারী পুলিশ ফাঁড়ির টিম।

জানা যায়, ভোরে শঙ্খ নদীতে চলাচলরত নৌকার মাঝিরা নদীর পাড়ে লাশ আটকে থাকতে দেখে স্থানীয়দের খবর দেন। পরে স্থানীয়রা দোহাজারী পুলিশ ফাঁড়িতে খবর দেয়।

পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির বয়স প্রায় ৩৫ বছর। পরনে ফুটবল ক্লাব ম্যানসেন্টার সিটির একটি জার্সি ও বাদামী রঙের ফুল প্যান্ট। তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ধারণা করা হচ্ছে, নদীতে জোয়ার ভাটার সময় লাশটি ভেসে এসেছে।