back to top

চট্টগ্রামে ২৮১০ পিস ইয়াবা নিয়ে পুলিশের জালে ধরা যুবক

প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৫ ০৭:৪৯

চট্টগ্রাম নগরীর বাকলিয়া থানাধীন নতুন ফিশারি ঘাটের সামনের ব্রিজে বিশেষ অভিযান পরিচালনা করে ২ হাজার ৮শ ১০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৭ অক্টোবর) রাত সোয়া ১০টার দিকে গোপন সোর্সের তথ্যে অভিযান চালিয়ে এসব ইয়াবাসহ তাকে আটক করা হয়।

আটক যুবকের নাম মোহাম্মদ জিয়া (৩৬)। সে রাঙ্গুনিয়া উপজেলার পোমারা ইউপির ছাইনিয়াপাড়ার মৃত মোহাম্মদের ছেলে। বর্তমানে তিনি কক্সবাজারের উখিয়ার হলুদিয়াপালং ইউপির বড়বিল এলাকায় বসবাস করেন।

চাক্তাই পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (উপ-পরিদর্শক) মোবারাক হোসেন ইয়াবাসহ আটকের তথ্য নিশ্চিত করে বলেন, আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।