back to top

মিরসরাইয়ে ধানের শীষের প্রচারণায় সন্ত্রাসী হামলা, সাংবাদিকের টাকা ছিনতাই

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৫ ১৩:২৫

চট্টগ্রামের মিরসরাইয়ে ধানের শীষের প্রচারণা চালানোর সময় বিএনপি সমর্থীত নেতাকর্মীদের উপর নুরুল আমিন চেয়ারম্যানের সন্ত্রাসী বাহিনী হামলা চালিয়েছে।

হামলার ভিডিও ধারণ করার সময় নাছির উদ্দিন নামে এক সংবাদকর্মীর উপর হামলা করে তার ৫ হাজার টাকা ছিনতাই করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে।

বুধবার (২২ অক্টোবর) সকালে উপজেলার জোরারগঞ্জ থানার করেরহাট বাজারে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরীর গণসংযোগে এ হামলার ঘটনা ঘটে।

হামলাকালে সন্ত্রাসীরা সন্ত্রাসের দায়ে বহিষ্কৃত নেতা নুরুল আমিন চেয়ারম্যানের পক্ষে স্লোগান ও মিছিল দিতে দেখা যায়।

শাহীদুল ইসলাম চৌধুরী বলেন, জিয়াউর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৩১ দফা বাস্তবায়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের নির্দেশ মোতাবেক সমগ্র মিরসরাই ব্যাপী পদযাত্রা ও ধানের শীষের পক্ষে গণসংযোগের অংশ হিসেবে বুধবার সকালে করেরহাটে পুর্ব নির্ধারিত আমার গণসংযোগ কর্মসূচি ছিলো।

এর আগে আমি বেশ কয়েকটি ইউনিয়নে গণসংযোগ করে জণগণের ব্যাপক সাড়া পাই। আমার সকল গণসংযোগে বিপুল জনসম্পৃক্তকায় ঈর্ষান্বিত হয়ে একদল বিপথগামী, সন্ত্রাসী ও বিএনপি থেকে বহিস্কৃতদের অনুসারীরা করেরহাটে আমার শান্তিপূর্ণ গণসংযোগে বাঁধা দেয় এবং একপর্যায়ে হামলা করে।

তিনি আরও বলেন, সন্ত্রাসী নরুল আমীন তার বাহীনির দুই সদস্য করেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব ইয়াসিন মিজান ও সাবেক যুগ্ম আহবায়ক জহির উদ্দিন বাবলুর নেতৃত্বে এই হামলা চালায়।

এসব সন্ত্রাসী কর্মকান্ডের কারনে তাদের সংশোধনের জন্য দল থেকে বহিষ্কার করা হলেও তারা তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করে নাই।

স্থানীয় সংবাদকর্মী নাছির উদ্দিন ও ইনকিলাবের প্রতিনিধি ইমাম জানান, অন্যান্য সহকর্মীদের সাথে বিএনপি নেতা শাহীদুল ইসলাম চৌধুরীর গণসংযোগের নিউজ সংগ্রহের কাজে ব্যস্ত ছিলেন।

শান্তিপূর্ণ গণসংযোগের এক পর্যায়ে সন্ত্রাসী নুরুল আমিন চেয়ারম্যান বাহিনীর প্রায় শখানেক সন্ত্রাসী শাহীদুল ইসলাম চৌধুরীর গণসংযোগে বাধা সৃষ্টি করে। বাধা সৃষ্টির ভিডিও ধারণ করতে গেলে সন্ত্রাসীরা তাদের উপর চড়াও হয়।

এসময় সন্ত্রাসীরা দুই সংবাদকর্মীর গায়ে হাত তুলে । সংবাদকর্মী নাছিরের পাঞ্জাবী ছিড়ে ফেলে ও পকেটে থাকা ৫ হাজার টাকা ছিনতাই করে নিয়ে যায়।

সংবাদকর্মীদের উপর হামলা ও টাকা ছিনতাইয়ের ঘটনায় তাৎক্ষণিক প্রতিবাদ জানিয়ে মিরসরাই ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ।

প্রসঙ্গত, সমগ্র মিরসরাইব্যাপী পদযাত্রা ও গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে ১৬ নং সাহেরখালী, ১৪ নং হাইতকান্দি ইউনিয়ন, ৭ নং কাটাছড়া ইউনিয়ন, ১১ নং মঘাদিয়ায় তারেক রহমানের ৩১ দফা লিফলেট বিতরণ ও ধানের শীষের পক্ষে গণসংযোগ করেন শাহীদুল ইসলাম চৌধুরী।

এরই ধারাবাহিকতায় করেরহাটে গণসংযোগ করেন তিনি। ধাপে ধাপে মিরসরাই আসনের প্রতিটি ইউনিয়নে তিনি গণসযোগ কর্মসূচি রেখেছেন।