চট্টগ্রামের রাউজানে প্রতিপক্ষের গুলিতে আলমগীর ওরফে আলম (৫৫) নামের যুবদলের এক কর্মী নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (২৫ অক্টোবর) বিকেল সোয়া ৪টার দিকে পৌরসভার নয় নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, একটা হত্যাকাণ্ডের খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।
আরও পড়ুন
আলমগীর প্রতিপক্ষের গুলিতে নিহত হন। সন্ত্রাসীদের চিহ্নিত করে গ্রেফতার করতে পুলিশ কাজ করছে। আমরা মাঠে অভিযানে আছি। পরে বিস্তারিত জানানো হবে।


