চট্টগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৩

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৬ নভেম্বর, ২০২৫ ২০:১৪

চট্টগ্রামের বন্দর থানাধীন নিমতলা বিশ্বরোড এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিন যুবককে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল ১০টায় তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন- রিয়াদ (২৭), মো. রুবেল হোসেন (৩৫), আরিফ হোসেন মুন্না (২৩)।

বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার এসআই মো. আমির হোসেন। তিনি জানান, আসামিদের আজ আদালতের মাধ্যমে কারগারে পাঠানো হয়েছে।