চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার স্বনির্ভর ইউনিয়নের পূর্ব পাড়ায় আগুন লেগে দুই সহোদর ভাই রাজু দে ও সাজু দে’র বসতঘর পুড়ে গেছে।
মঙ্গলবার (১৮ নভেম্বর) বিকেলে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে সেমিপাকা ও কাঁচা বসতবাড়িতে মুহূর্তের মধ্যে আগুন লেগে যায় জানান ভুক্তভোগী রাজু দে।
স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণের অনেক চেষ্টা করেও ব্যর্থ হলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।
খবর পেয়ে রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন থেকে একটি ইউনিটের দুটি গাড়ি ঘটনাস্থলে পৌছে আধা ঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এ তথ্য নিশ্চিত করে ফায়ার স্টেশনটির কর্মকর্তা মো. জসিম উদ্দিন বলেন, আগুন নিয়ন্ত্রণে আসার আগে প্রায় লক্ষ টাকার গৃহস্থালি মালামাল পুড়ে গেছে। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।



