back to top

সাতকানিয়ায় ট্রেনে কাটা পড়ে নিহত ১

প্রকাশিত: ০৪ ডিসেম্বর, ২০২৫ ১১:০৫

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কালিয়াইশ ইউনিয়ন এলাকায় রেললাইনে ট্রেনে কাটা পড়ে উজ্জ্বল তালুকদার (৫০) নামে একজনের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) দুপুরে এ ঘটনা ঘটে। নিহত উজ্জ্বল তালুকদার উপজেলার কালিয়াইশ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের দেবেন্দ্র তালুকদারের ছেলে।

সাতকানিয়া রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার মং ইউ মারমা বলেন, কালিয়াইশ এলাকায় ট্রেনে কাটা পড়ে একজন মারা গেছে।

বিষয়টি আমি চট্টগ্রাম রেলওয়ে পুলিশকে জানিয়েছি। উনারা এসে ব্যবস্থা নিচ্ছেন।

দুর্ঘটনার সময় অনুযায়ী বেশ কয়েকটি ট্রেন সাতকানিয়া অতিক্রম করে তাই কোন ট্রেনে কাটা পড়ে মারা গেছে সেটি নিশ্চিত না।