back to top

সাতকানিয়ায় যৌথ অভিযানে আটক ২২ রোহিঙ্গা

প্রকাশিত: ২৯ নভেম্বর, ২০২৫ ১০:২০

চট্টগ্রামের সাতকানিয়ায় যৌথ অভিযান পরিচালনা করে ২২ রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। তারা রোহিঙ্গা ক্যাম্প থেকে এসে উপজেলার বিভিন্ন ইউনিয়নে শ্রমিক হিসেবে কাজ করছিলো।

শুক্রবার (২৮ নভেম্বর) গভীর রাতে উপজেলার ছদাহা ও কেওচিয়া ইউনিয়নের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে প্রশাসন।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সাতকানিয়া উপজেলা প্রশাসন ও থানা পুলিশ উপজেলার ছদাহা ইউনিয়ন থেকে ১০ জন রোহিঙ্গা নির্মাণ শ্রমিক এবং কেওচিয়া ইউনিয়নের নয়া খালের মুখ এলাকা থেকে ইটভাটায় কর্মরত ১২ রোহিঙ্গাকে আটক করে।

সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান জানান, আটক হওয়া ২২ রোহিঙ্গাকে থানার মাধ্যমে ক্যাম্পে ফেরত পাঠানো হচ্ছে।

তিনি আরও জানান, অবৈধভাবে কাজ করা রোহিঙ্গাদের বিরুদ্ধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।