back to top

চকবাজারে আ’লীগ নেতা আফসার চৌধুরী গ্রেপ্তার

প্রকাশিত: ০৫ জুন, ২০২৫ ১২:১৮

চট্টগ্রাম নগরীর চকবাজার থানা এলাকায় অভিযান পরিচালনা করে আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার জাহেদ আফসার চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল বুধবার (৪ মে) রাত ১১টার সময় তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আফসার চৌধুরী চকবাজার এলাকার মৃত নুরুল আবছার চৌধুরীর ছেলে বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলায় অর্থের যোগানদাতা ও অস্ত্র সরবরাহের অভিযোগ রয়েছে।

তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহেদুল কবির বলেন, তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ছাত্র জনতার উপর আওয়ামী সন্ত্রাসীদের হামলায় অর্থের যোগানদাতা ও অস্ত্র সরবরাহের অভিযোগ রয়েছে।