back to top

রাউজানে গিকা চৌধুরীর মন্দভাগ্য, শেষ হাসি গোলাম আকবরের

প্রকাশিত: ২৮ ডিসেম্বর, ২০২৫ ১২:১০
চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য গোলাম আকবর খন্দকার চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন। এই আসনে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী প্রাথমিক মনোনয়ন পেয়েছিলেন ।তবে শেষ হাসি হাসলেন গোলাম আকবর খন্দকারই।রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন গোলাম আকবর খন্দকার।এই আসনে  প্রাথমিকভাবে মনোনয়ন পেয়েছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান (স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। তবে শেষ মুহুর্তে এসে খেলা ঘুরে গেল।ফাইনালি বিএনপি এ আসনে গোলাম আকবর খন্দকারকে চুড়ান্ত করেছে ।

গোলাম আকবর খন্দকার বলেন, রোববার বিকেলেই দলীয় মনোনয়ন হাতে পেয়েছি। আমি খুবই আনন্দিত।

জানা যায়, আওয়ামী লীগ সরকারের পতন পরবর্তী সময়ে রাউজানে গিয়াসউদ্দিন কাদের চৌধুরী ও গোলাম আকবর খন্দকার গ্রুপের মধ্যে অন্তঃকোন্দল চরমে পৌঁছে । দুই নেতার অনুসরীরা পরস্পর বিরোধী সংঘর্ষ সংঘাত এমনকি খুনোখুনিতে জড়িয়ে পড়ে । এ এলাকায় এ পর্যন্ত প্রায় ১৫টি হত্যাকান্ডের ঘটনা ঘটেছে । সর্বশেষ রাউজানে গোলাম আকবর খন্দকারের গাড়ি বহরে পর্যন্ত হামলার ঘটনা ঘটে । তার গাড়িতে গুলি করা হয়। বলতে গেলে রাউজান  এলাকা রীতিমতো ত্রাসের জনপদে পরিনত হয়। এ এলাকায় দুই নেতাই বিএনপির মনোনয়ন প্রতাাশী ছিলেন।গত ৪ ডিসেম্বর রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান (বর্তমানে পদ স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরীকে প্রাথমিক মনোনয়ন দিয়েছিলেন।তবে রাউজান আসনে শেষ হাসি গোলাম আকবর খন্দকারই হাসলেন। এখন নির্বাচন দেখার পালা।ইউডি