back to top

কয়েকশ শ্রমিক-কর্মচারীর সাথে জরুরি বৈঠক আহ্বান চবক চেয়ারম্যানের

প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:১১

চট্টগ্রাম বন্দরে কর্মরত দুই শতাধিক কর্মচারী ও শ্রমিকদের সাথে জরুরি বৈঠক আহ্বান করেছেন বন্দর কর্তৃপক্ষের (চবক) চেয়ারম্যান রিয়ার এডমিরাল এস এম মনিরুজ্জামান।

শনিবার (৭ ফেব্রুয়ারি) চবক সচিব সৈয়দ রেফায়েত হামিমের সাক্ষরিত এক দাপ্তরিক চিঠিতে এ তথ্য জানা যায়।

চিঠিতে উল্লেখ করা হয়েছে, আগামীকাল রবিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় শহীদ মো. ফজলুর রহমান মুন্সী অডিটোরিয়ামে জরুরি সভা আহবান করা হয়।

এতে বিভিন্ন বিভাগ থেকে কয়েকশ কর্মকর্তা-কর্মচারী নিশ্চিত করতে বলা হয়েছে।

চিঠিতে পরিবহন বিভাগের ৫০ জন কর্মকর্তা-কর্মচারীসহ যান্ত্রিকের ৪০ জন, নিরাপত্তার ২০ জন, বিদ্যুতের ২০ জন, প্রকৌশলের ২০ জন, অর্থ ও হিসাবের ১৫ জন, নৌ বিভাগের ১৫ জন, চিকিৎসার ১০ জন, নিরীক্ষা, সচিব বিভাগ, নৌ-প্রকৌশল, কম্পিউটার সেন্টার, হাইড্রোগ্রাফী, পরিকল্পনা, ভান্ডার, প্রশাসনের ৫ জন করে উপস্থিত থাকতে বলা হয়।

এছাড়া চীফ ওয়েলফেয়ার অফিসারের মাধ্যমে বিভিন্ন ক্যাটাগরি থেকে ১০০ জন নিবন্ধিত সাধারণ শ্রমিককে উপস্থিতি নিশ্চিত করতে বলা হয়।