সিটিজি নিউজ টুডে : চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার দোহাজারী জামিজুরী এলাকায় চার কন্যা সন্তানের জননীকে হত্যা করে পালিয়ছে স্বামী।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) রাতে বাকপ্রতিবন্ধি স্ত্রী সালমা আকতার (৩৫)কে হত্যা করে পালিয়ে যায় স্বামী নুরুল হুদা।
খোঁজ নিয়ে জানা যায়, গত ৫ বছর আগে নুরুল হুদা সালমা আকতারকে কোথা থেকে নিয়ে এসে নিজের ঘরে রেখেছিলেন। সম্প্রতি চুরিতে ধরা খাওয়ার পর স্থানীয়রা নুরুল হুদাকে মারধরের পর বেঁধে রেখেছিল।
আরও পড়ুন
স্থানীয়রা জানায়, পাষণ্ড নুরুল হুদা ইতিমধ্যে তার ২ শিশু কন্যাকে বিক্রি করে দিয়েছে। বড় মেয়ে নুর জাহান (৪) দাদীর সাথে থাকে। তাকেও সে অনেকবার বিক্রি করার চেষ্টা করে। কিন্তু পরিবারের সদস্য ও এলাকাবাসীর বাঁধার মুখে পারেনি।
ইতিমধ্যে সে তার ১২দিন বয়সী কন্যা শিশুটিও বিক্রি করতে চেয়েছিল এবং বাচ্চা ডেলিভারির পরও তাকে বেশ কয়েকবার মারধর করে। খবর পেয়ে পুলিশ আজ সোমবার সকালে নিহতের লাশ উদ্ধার করেছেন।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইলিয়াছ হোসেন জানান, স্ত্রীকে হত্যা করে লাশ গোপনে দাফনের সংবাদ পেয়ে সকালে গিয়ে লাশ উদ্ধার করেছি।
সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করা হয়েছে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



