back to top

সাগরে ভাসমান ৯ জেলে উদ্ধার

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ ১১:৫২

দেশজুড়ে ডেস্ক : বঙ্গোপসাগরের সেন্ট মার্টিন উপকূলসংলগ্ন গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা একটি মাছধরা নৌকাসহ ৯ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড।

মঙ্গলবার বিকেলে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, সোমবার (১৬ ফেব্রুয়ারি) সেন্ট মার্টিন থেকে প্রায় ১০ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে একটি ফিশিং বোটের ইঞ্জিন বিকল হয়ে পড়ে।

পরে কোস্টগার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ খবর পেলে বিষয়টি নজরে আসে।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্টগার্ড জাহাজ ‘জয় বাংলা’ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে বিশেষ উদ্ধার অভিযান পরিচালনা করে।

অভিযানে ইঞ্জিন বিকল হওয়া নৌকাসহ ৯ জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া জেলেদের প্রয়োজনীয় খাবার ও প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পরে তাঁদের নৌকাসহ মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি