সিটিজি নিউজ টুডে : চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানাধীন স্টেশন রোডে অবস্থিত ফলমন্ডিতে জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালিত হয়েছে।
আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তামজীদুর রহমান ও মোহাম্মদ আলমগীর হোসেনের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
অভিযান পরিচালনাকালে মূল্য তালিকা হালনাগাদ প্রদর্শন না করা এবং ক্রয় বিক্রয় রশিদ সংরক্ষণ না করার অপরাধে ২টি প্রতিষ্ঠানকে কৃষি বিপণন আইন, ২০১৮ অনুসারে ১০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাদের হতে নিয়ম মেনে ব্যবসা করার অঙ্গীকারনামা গ্রহণ করা হয়।
আরও পড়ুন
রমজান মাসব্যাপী নিত্য পণ্যের বাজার মনিটরিং নিমিত্তে বিশেষ অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান ম্যাজিস্ট্রেটদ্বয়।
অভিযানে চট্টগ্রামের সিনিয়র কৃষি কর্মকর্তা, ফলমন্ডির ফলের বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যগণ উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


