ফটিকছড়ি সুয়াবিল শাহানশাহ্ হক ভাণ্ডারী ইবতেদায়ী মাদরাসার উদ্যোগে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
১৮ এপ্রিল (শনিবার) মাদরাসা মিলনায়তনে মাদরাসার সুপারিন্টেন্ডেন্ট মুহাম্মদ আমিরুল ইসলাম রিয়াজ এর সঞ্চালনায় সহ সভাপতি মোহাম্মদ আবদুস সালাম মেম্বারের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বারেক বিল্ডিং মেরিন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসপ এর ম্যানেজিং ডিরেক্টর নির্মল কান্তি দেবনাথ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পর্ষদের সম্মানিত সিনিয়র সদস্য মোহাম্মদ লোকমান হোসেন ফকির।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সন্দীপ হাজ্বী আবদুল বাতেন কলেজের অর্থনীতি বিষয়ের সম্মানিত প্রভাষক এবং ৪১তম বিসিএস জনাব মোহাম্মদ ওবাইদুল হক রাহাত।
অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত পরিবেশন ও পতাকা উত্তোলন,পবিত্র কোরআন তিলাওয়াত,নাতও মাইজভাণ্ডারী কালাম পরিবেশনের মাধ্যমে কার্যক্রম শুরু হয়।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের মেধা ও নৈতিকতার বিকাশে ক্রীড়া ও সাংস্কৃতিক কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি মাদরাসার সার্বিক উন্নয়ন কামনা করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,অগ্রনী ব্যাংক PLC ফতেয়াবাদ শাখা’র সিনিয়র অফিসার শুব্রত চক্রবর্তী, শান্তি ব্যাংকের অডিট অফিসার মনিরাজ কর।
উপস্থিত ছিলেন, মোহাম্মদ জানে আলম, আলহাজ্জ্ব ফুল মিয়া , মোহাম্মদ মোছা, মোহাম্মদ মুন্সি সওদাগর, আবদুল শুক্কুর সওদাগর, সাংবাদিক শ্যামল নন্দী ,মাহবুবুল আলম, মোহাম্মদ ইসমাইল, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ রফিক,মাদরাসার অভিভাবক সদস্য মোহাম্মদ জিয়াউর রহমান (জিয়া),শিক্ষানুরাগী সদস্য শাহজাহান উদ্দিন (শান্ত),অর্থ সম্পাদক মোহাম্মদ শহিদুল ইসলাম, মাওলানা মোহাম্মদ ইয়াছিন আরাফাত, শিক্ষক মোহাম্মদ আবদুল আজিজ আসিফ, মোহাম্মদ শাহাদাত হোসেন বাবলু, মোহাম্মদ আজম, নুরুল আলম।
অত্র মাদরাসার সম্মানিত শিক্ষক মণ্ডলী, শিক্ষার্থী,সকল অভিভাবকসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিতি ও অনুপ্রেরণামূলক বক্তব্য অনুষ্ঠানের সৌন্দর্য ও মর্যাদা বহুগুণে বৃদ্ধি করেছে।শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।



