back to top

লোহাগাড়ায় সেনাবাহিনীর অভিযানে অস্ত্র ও গুলিসহ আটক ১

প্রকাশিত: ২২ অক্টোবর, ২০২৫ ১৩:৪৪

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ফরিয়াদেরকুল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে দেশীয় তৈরি অস্ত্র ও গুলিসহ এক যুবককে আটক করেছে সেনাবাহিনী।

এ সময় তার কাছ থেকে ২টি একনালা দেশীয় বন্ধুক, ৮টি তাজা কার্তুজ, ৩টি কার্তুজের খোসা, ২০০ গ্রাম গাঁজা, ১টি রামদা ও মাদক সেবনের সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

আজ বুধবার (২২ অক্টোবর) দুপুরে এসব অস্ত্র ও গুলিসহ তাকে আটক করা হয়।

আটক যুবকের নাম মো. ইসমাইল হোসেন (৩২)। সে বান্দরবান জেলার বান্দরবান সদর থানার উত্তর হারবাং কলাতলী এলাকার মো. ফিরোজের ছেলে।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) আরিফুর রহমান জানান, আটককৃত ব্যাক্তিকে আইনি প্রক্রিয়া শেষ করে আগামীকাল সকালে আদালতে প্রেরণ করা হবে।