লোহাগাড়ায় মধ্যরাতে গাড়িচাপায় প্রাণ গেল অজ্ঞাতপরিচয় নারীর

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৯ নভেম্বর, ২০২৬ ১৩:৫৮

লোহাগাড়ায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে একটি বাসের ধাক্কায় আহত হওয়ার পর আরেকটি গাড়ির চাপায় ৪০ বছর বয়সী এক অজ্ঞাতনামা নারী নিহত হয়েছেন।

রোববার (৮ নভেম্বর) রাত ১২টার দিকে আধুনগর মোস্তাক আহমদ চৌধুরী বাড়ি এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল আবছার জানান, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায় এবং ঘাতক বাসটি জব্দ করে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি