ছেলে-মেয়ের লাশ বিছানায়, মায়ের নিথর দেহ ঝুলছিল রশিতে

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৫ নভেম্বর, ২০২৫ ১৩:০৩

বগুড়ার শাজাহানপুরে ছেলে-মেয়েকে গলাকেটে হত্যার পর মায়ের আত্মহত্যার খবর পাওয়া গেছে। তবে তদন্ত শেষে বিষয়টি স্পষ্ট হবে যে মা আত্মহত্যা করেছেন নাকি অন্যকিছু ঘটেছে।

ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক এ তথ্য জানান। তিনি বলেন, মায়ের লাশ ঝুলন্তভাবে পাওয়া গেছে। ছেলে-মেয়ের লাশ বিছানায় পড়েছিল।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার মাঝিড়া এলাকায় এ ঘটনা ঘটে।

এ তথ্য নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম শফিক।

স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, সকালে মা ও দুই শিশু ঘুম থেকে না ওঠায় ও দরজা বন্ধ দেখে তাদের ডাকাডাকি করেন স্বজনরা।

পরে ঘরের দরজা খুলে মায়ের ঝুলন্ত মরদেহ ও বিছানায় দুই শিশুর গলাকাটা মরদেহ দেখতে পান তারা। পরে পুলিশে খবর দেয়া হয়।

পুলিশ জানায়, সুরতহাল শেষে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।

ওই গৃহবধূ দুই সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন নাকি অন্য কিছু তা তদন্ত শেষে জানা যাবে বলে জানান ওসি।