back to top

সাতকানিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছে শিশুখাদ্য,জরিমানা ২ লাখ

প্রকাশিত: ০৮ ডিসেম্বর, ২০২৫ ০৮:৪৮

সরকারি নিয়মনীতি অমান্য করে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় কেঁওচিয়া ইউনিয়নের দস্তিদার হাটে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে বিভিন্ন ধরনের শিশুখাদ্য তৈরি করা হচ্ছে।

গোপন সোর্সে এমন তথ্য পেয়ে সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।

অভিযানে গিয়ে দেখা যায়. কারখানাটিতে স্বাস্থ্যসম্মত পরিবেশের অভাব, অপরিষ্কার কাঁচামাল ব্যবহার করে চানাচুর, চিপস, মুড়ির মোয়াসহ বিভিন্ন শিশু খাদ্যে উৎপাদন করছে এবং মান নিয়ন্ত্রণ ছাড়াই বাজারে পণ্য সরবরাহ করা হচ্ছে।

তাৎক্ষনিক এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় মালিককে ২ লক্ষ টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত।

অভিযানের নের্তৃত্ব দেন সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসান। অভিযানে সহযোগিতা করেন বাংলাদেশ সেনাবাহিনী ও স্যানেটারি ইন্সপেক্টর।

জনস্বার্থে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে জানালেন ইউএনও।