back to top

নগরীতে প্রবেশ-অবস্থানে ৩৩০ ব্যক্তিকে সিএমপির নিষেধাজ্ঞা

প্রকাশিত: ১৭ জানুয়ারি, ২০২৬ ১৩:১৫

চট্টগ্রাম মহানগরীর শান্তি-শৃঙ্খলা এবং জননিরাপত্তা নিশ্চিতে উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

মহানগরীর ৩৩০ দুষ্কৃতিকারীকে নগর এলাকা থেকে বহিষ্কার করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের চট্টগ্রাম মহানগরীতে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করা হয়েছে।

আজ শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে সিএমপি থেকে প্রকাশিত এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ, ১৯৭৮-এর ৪০, ৪১ ও ৪৩ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, সংযুক্ত তালিকায় উল্লেখিত ক্রমিক নম্বর ০১ থেকে ৩৩০ পর্যন্ত মোট ৩৩০ জন দুষ্কৃতিকারীকে চট্টগ্রাম মহানগর এলাকা থেকে বহিষ্কার করা হয়েছে।

একই সঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের মহানগরীতে প্রবেশ ও অবস্থান সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।

এদিকে নগরীর নিরাপত্তা জোরদারে আজ বিকাল থেকে সেনাবাহিনী পুলিশ বাহিনীর যৌথ তল্লাশি শুরু হয়েছে।

নিয়মিত অভিযানের অংশ হিসাবে কাজীর দেউড়ি মোড়ে তল্লাশি চালায় যৌথ বাহিনী। এসময় চলাচলরত বিভিন্ন যানবাহন পর্যবেক্ষণ করে আইনশৃঙ্খলা বাহিনী।

নিষেধাজ্ঞার আওতায় থাকা ৩৩০ ব্যক্তির তালিকা দেখতে এখানে ক্লিক করুন।