সিটিজি নিউজ টুডে: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পশ্চিম কধুরখীল চৌধুরী হাটের একটি গ্যাস সিলিন্ডারের দোকান থেকে পিস্তলের ম্যাগজিন ও ২টি গুলিসহ ১টি শটগান উদ্ধার করা হয়েছে।
গতকাল শনিবার (৭ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৮টার দিকে গোপন তথ্যে বিশেষ অভিযান চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করে সেনাবাহিনী।
পরে দোকান মালিক মো.সাইফুল আলমকে আটক করে বোয়ালখালী থানায় সোর্পদ করে সেনাবাহিনী। আটক সাইফুল আলম একই উপজেলার পশ্চিম কধুরখীল গ্রামের বাসিন্দা।
জানা গেছে, ৪৮ এডি রেজিমেন্টের মেজর মো.নাজমুশ শাহাদাতের নেতৃত্বে টাস্ক ফোর্স-২ কধুরখীল চৌধুরী হাটের সাইফুল আলমের গ্যাস সিলিন্ডারের দোকানে তল্লাশি চালিয়ে গুলি ও শটগান জব্দ করে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, আটককৃত সাইফুলের বিরুদ্ধে অস্ত্র আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর আাদালতে পাঠানো হবে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি


