back to top

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সব পরীক্ষা সাময়িকভাবে স্থগিত

প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারি, ২০২৬ ১২:৫২

সিটিজি নিউজ টুডে: আসন্ন সংসদ নির্বাচন উপলক্ষে শিক্ষার্থীদের যাতায়াত ও ভোট দেয়ার সুবিধার্থে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সব পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। যা থাকবে আগামী ১০ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত।

আজ রোববার (০৮ ফেব্রুয়ারি) পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মমতাজ উদ্দিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চবি’র বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট ও অধিভুক্ত কলেজের সব পরীক্ষা ১০ থেকে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত হবে না।

এতে আরও বলা হয়, পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তী সময় সংশ্লিষ্ট বিভাগ ও ইনস্টিটিউটের মাধ্যমে জানা যাবে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি