back to top

কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে অচেনা ব্যক্তির মৃত্যু

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ১৫:৩২

দেশজুড়ে ডেস্ক : চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকা গামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে অচেনা এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে শহরের জেলা পরিষদ মার্কেটের রেল গেইটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশের আগেই ওই ব্যক্তি চলন্ত ট্রেন থেকে নামার চেষ্টা করেন।

এ সময় তিনি ভারসাম্য হারিয়ে নিচে পড়ে যান এবং ট্রেনের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

স্থানীয়দের ধারণা, নিহত ব্যক্তি ভারসাম্যহীন ছিলেন। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি