কর্ণফুলীতে সিআর পরোয়ানায় নারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬ ২৩:৩১

চট্টগ্রামের কর্ণফুলীতে আদালতের সিআর পরোয়ানাভুক্ত পারভিন আক্তার নামে এক নারীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

সোমবার (২৩ নভেম্বর) কর্ণফুলী থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। পরে যথাযথ পুলিশি নিরাপত্তায় তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তার পারভিন আক্তার কর্ণফুলী থানাধীন বোর্ড বাজার এলাকার কেন্দু গোষ্ঠীর বাড়ির ইউছুপের ভাড়াঘরের বাসিন্দা। তিনি আবদুল আজিজের স্ত্রী এবং মো. সোলাইমান ও ফাতেমা বেগমের মেয়ে।

পুলিশ জানায়, সিআর মামলা নম্বর ৫৮৯/২৬ (কর্ণফুলী)-এর পরোয়ানামূলে তাকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে নেতৃত্ব দেন কর্ণফুলী থানার এসআই নূরে আলম সিদ্দিক।

সিএমপির বন্দর বিভাগের উপপুলিশ কমিশনার মো. আমিরুল ইসলামের সার্বিক দিকনির্দেশনায়, অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. সোহেল রানা পিপিএম-সেবা এবং সহকারী পুলিশ কমিশনার নাফিস ইনসানের তত্ত্বাবধানে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি