back to top

চকবাজারে বিদেশি পিস্তলসহ রোহিঙ্গা যুবক আটক

প্রকাশিত: ১১ ফেব্রুয়ারি, ২০২৬ ২১:১০

সিটিজি নিউজ টুডে : চট্টগ্রাম নগরীর চকবাজার থানাধীন গণি বেকারি এলাকায় মো. শহিদ (৪৫) নামে এক রোহিঙ্গা যুবককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (১১ ফেব্রুয়ারি) রাতে ওই এলাকার নির্ভানা ভবন থেকে তাকে বিদেশি পিস্তলসহ তাকে আটক করা হয়। আটক শহিদ ওই ভবনের কেয়ারটেকার ছিলেন বলে জানা গেছে।

এ বিষয়ে চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আজাদ বলেন, বুধবার রাতে গণি বেকারি নির্ভানা আবাসিকের নির্ভানা ভবনের কেয়ারটেকার রোহিঙ্গা মো. শহিদকে বিদেশি পিস্তলসহ আটক করা হয়েছে।

তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি