back to top

চট্টগ্রাম-৮ বোয়ালখালী আসনে বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর জয়

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি, ২০২৬ ১৯:১৪

সিটিজি নিউজ টুডে : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৮ (চান্দগাঁও আংশিক-বোয়ালখালী) আসনে আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী এরশাদ উল্লাহ

বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) এ তথ্য জানা যায়।

প্রাথমিকভাবে প্রাপ্ত মোট ৮২টি ভোটকেন্দ্রের ফলাফলে দেখা যায়, এরশাদ উল্লাহ ধানের শীষ প্রতীকে ৭৯ হাজার ২০৭ ভোট নিয়ে বিজয়ী হয়েছেন।

তাঁর নিকটতম প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীকের মো. আবু নাছের পেয়েছেন ৩৪ হাজার ৭৪৭ ভোট।

এ আসনে ১ লাখ ১৭ হাজার ৪৩৯ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি