জাতীয় ডেস্ক : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। প্রথমে এমপি হিসেবে শপথ গ্রহণ করেন বিএনপি থেকে নির্বাচিত সংসদ সদস্যরা।
পরে শপথ নেন বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় ঐক্য জোট থেকে বিজয়ী প্রার্থীরা। এবার নতুন সরকারের মন্ত্রিসভা গঠনের পালা।
বিএনপি সরকারের নতুন মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদসহ আরো অনেকে।
আরো যাদের নাম রয়েছে তারা হলেন- হাফিজ উদ্দিন আহমেদ, আবু জাফর মো. জাহিদ হোসেন, ড. খলিলুর রহমান (টেকনোক্র্যাট)।
এরইমধ্যে অনেকে মন্ত্রিসভার শপথে অংশ নিতে ফোন পেয়েছেন বলে জানিয়েছেন।
মন্ত্রিসভার শপথে অংশ নিতে ফোন পেয়েছেন ড. আব্দুল মঈন খান :
ত্রয়োদশ জাতীয় সংসদের মন্ত্রিসভার শপথের জন্য ডাক পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান। মন্ত্রিপরিষদ থেকে তাকে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন করা হয়েছে।
মন্ত্রিসভায় ডাক পেলেন ইকবাল হাসান মাহমুদ টুকু
বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথগ্রহণের জন্য ডাক পেয়েছে সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ও দলের স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু।
তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। মন্ত্রীসভায় শপথ গ্রহনের জন্য ডাক পাওয়ার তথ্য নিশ্চিত করেছেন এই সংসদ সদস্য নিজেই।
ফোন পেয়েছেন আমীর খসরু মাহমুদ চৌধুরী :
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম-১১ আসনের নির্বাচিত সংসদস সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীকে মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ফোন করেছেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
বিষয়টি নিশ্চিত করেছেন আমীর খসরু মাহমুদ চৌধুরীর ব্যক্তিগত সহকারী মোহাম্মদ সেলিম।
সূত্র জানায়, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে যাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটি’র সদস্য ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী।
মন্ত্রিসভায় ডাক পেয়েছেন ব্যরিস্টার মীর হেলাল :
এদিকে চট্টগ্রাম-৫ (হাটহাজারী-বায়েজিদ) আসনের বিএনপির নির্বাচিত সাংসদ ব্যরিস্টার মীর হেলালকে প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য মন্ত্রিপরিষদের সচিবের দপ্তর থেকে ফোন করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন ব্যরিস্টার মীর হেলালের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ আসিফ চৌধুরী।
মন্ত্রিসভায় ডাক পেলেন এ্যানি চৌধুরী
বিএনপি সরকারের মন্ত্রিসভায় শপথগ্রহণের জন্য ডাক পেয়েছে লক্ষ্মীপুর-৩ আসনের সংসদ সদস্য বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। মঙ্গলবার দুপুরে এ্যানি চৌধুরী নিজেই এ তথ্য গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
মন্ত্রিসভায় ডাক পেয়েছেন ববি হাজ্জাজ
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন জাতীয় গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) এর চেয়ারম্যান এবং ঢাকা ১৩ আসনের সংসদ সদস্য ববি হাজ্জাজ। ববি হাজ্জাজ বলেন, আমি মন্ত্রিসভার কল পেয়েছি। দোয়ায় রাখবেন।
মন্ত্রিসভায় ডাক পেলেন সাবেক মেয়র আরিফুল হক
সিলেট-৪ আসনের সংসদ সদস্য ও সিলেট সিটি কর্পোরেশনের দুইবারের নির্বাচিত মেয়র আরিফুল হক চৌধুরী মন্ত্রিসভায় ডাক পেয়েছেন। তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন।
মন্ত্রী হওয়ার ফোন পেয়েছেন এহসানুল হক মিলন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষে তারেক রহমানের মন্ত্রিসভায় মন্ত্রী হওয়ার ডাক পেয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য আ ন ম এহসানুল হক মিলন। আ ন ম এহসানুল হক মিলনের একান্ত সচিব এম এ ফয়েজ এ তথ্য নিশ্চিত করেছেন।
মন্ত্রিসভায় ডাক পেয়েছেন নুরুল হক নূর
তারেক রহমানের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য,গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর।
মঙ্গলবার দুপুরে নুর নিজেই গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
এদিকে নুরকে প্রতিমন্ত্রী হিসেবে শপথের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে বলে সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ।
তিনি বলেন, তিনি (নুর) মঙ্গলবার বিকালে শপথ নেবেন। তাকে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে।
দলীয় সূত্রে জানা গেছে, মন্ত্রিসভায় শপথের জন্য ডাক পেয়েছেন—মির্জা আব্বাস, খন্দকার মোশাররফ হোসেন, নিতাই রায় চৌধুরী, কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, জহির উদ্দিন স্বপন, অনিন্দ্য ইসলাম অমিত, আমিনুল হক। এছাড়া জোটসঙ্গীদের মধ্যে জোনায়েদ সাকি।
নতুন মন্ত্রিসভায় আরো ডাক পেয়েছেন ব্যারিস্টার কায়সার কামাল, ফরহাদ হোসেন আজাদ, রশিদ্দুজামান মিল্লাত, মিজানুর রহমান মিনু, মো. শরীফুল আলম।
মন্ত্রিসভায় ডাক পেয়েছেন সাবেক অ্যাটর্নি জেনারেল ও নবনির্বাচিত সংসদ সদস্য মো. আসাদুজ্জামান।
এর আগে আজ সকাল ১০টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী বিএনপির সংসদ সদস্যরা শপথগ্রহণ করেন। বিকেলে নতুন মন্ত্রিসভার শপথগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
নতুন সরকারের প্রথম মন্ত্রিসভায় কারা পূর্ণমন্ত্রী, কারা প্রতিমন্ত্রী বা উপমন্ত্রী হচ্ছেন-সেটি আনুষ্ঠানিক শপথের পরই স্পষ্ট হবে বলে দলীয় সূত্র জানিয়েছে।
এখন পর্যন্ত যারা মন্ত্রী হিসেবে ডাক পেলেন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহ উদ্দিন আহমদ, ইকবাল হাসান মাহমুদ টুকু, হাফিজ উদ্দিন আহমেদ, এজেড এম জাহিদ হোসেন, খলিলুর রহমান (টেকনোক্র্যাট), আবদুল আওয়াল মিন্টু, শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ, মিজানুর রহমান মিনু, নিতাই রাই চৌধুরী, খন্দকার আবদুল মুক্তাদির, আরিফুল হক চৌধুরী, জহির উদ্দিন স্বপন, আমিনুর রশিদ (টেকনোক্র্যাট) আফরোজা খানম রিতা, শহীদউদ্দিন চৌধুরী এ্যানী, আসাদুল হাবীব দুলু, মো. আসাদুজ্জামান, জাকারিয়া তাহের সুমন, দিপন দেওয়ান, আনম এহসানুল হক মিলন, সরদার সাখাওয়াত হোসেন বকুল, ফরিদ মাহবুব আনাম, শেখ রবিউল আলম মন্ত্রী হিসেবে শপথ নেওয়ার জন্য ডাক পেয়েছেন।
এদের মধ্যে মোহাম্মদ আমিন উর রশীদ ও খলিলুর রহমান টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে শপথ নেবেন।
প্রতিমন্ত্রী হিসেবে ডাক পেয়েছেন :
এছাড়াও প্রতিমন্ত্রী হিসেবে যারা ডাক পেয়েছেন তারা হলেন, এম রাশিদুজ্জামান মিল্লাত, অনিন্দ্য ইসলাম অমিত, শরীফুল আলম, ফরহাদ হোসেন আজাদ, শামা ওবায়েদ, সুলতান সালাহউদ্দিন টুকু, ব্যারিস্টার কায়সার কামাল, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, হাবিবুর রশিদ হাবিব, রাজিব আহসান, আব্দুল বারি, মীর শাহে আলম, মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি, ইশরাক হোসেন, ফারজানা শারমিন পুতুল, শেখ ফরিদুল ইসলাম, নুরুল হক নুর, ইয়াসের খান চৌধুরী, এম ইকবাল হোসেন, এম এ মুহিত, আহমেদ সোহেল মঞ্জুর, ববি হাজ্জাজ, আলী নেওয়াজ খৈয়াম, আমিনুল হক (টেকনোক্র্যাট)।
নতুন মন্ত্রিসভার সদস্যদের শপথবাক্য পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। শপথ গ্রহণ অনুষ্ঠানটি মানিক মিয়া এভিনিউসহ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় ও জেলা প্রশাসনের উদ্যোগে ৬৪ জেলায় বড় স্ক্রিনের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হবে। যা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
এছাড়া স্থানীয় সরকার বিভাগের উদ্যোগে ঢাকার ২০টি স্থানে এলইডি স্ক্রিনে মন্ত্রিপরিষদের শপথ গ্রহণ সরাসরি সম্প্রচার করা হবে।
শপথ গ্রহণ অনুষ্ঠানের নিরাপত্তার স্বার্থে জাতীয় সংসদ ও সন্নিহিত এলাকায় ড্রোন উড্ডয়ন নিষিদ্ধ থাকবে।
শপথ গ্রহণ অনুষ্ঠানের জন্য আজ দুপুর ১২টার পর থেকে মানিক মিয়া এভিনিউতে যান চলাচল বন্ধ বা সীমিত থাকবে।
চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি



