back to top

চট্টগ্রামে রেলওয়ের একটি কার্যালয়ে আগুন

প্রকাশিত: ১৪ মার্চ, ২০২৬ ০৮:১৩

সিটিজি নিউজ টুডে : চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকায় বাংলাদেশ রেলওয়ের প্রধান সরঞ্জাম নিয়ন্ত্রকের (সিসিএস) কার্যালয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে।

শুক্রবার (১৩ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে ঘটনাটি ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ করে। একঘন্টার চেষ্টায় রাত সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিসের ইউনিটের দায়িত্বে থাকা ইনচার্জ খলিলুর রহমান জানিয়েছেন, বৈদ্যুতিক শর্টসার্কিট বা সিগারেটের আগুন থেকে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছি।

ঘটনাটিতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তসাপেক্ষে বলা যাবে।

জানা গেছে, এ কার্যালয় থেকে রেলওয়ের বিভিন্ন সরঞ্জাম, যন্ত্রপাতি ও প্রয়োজনীয় মালামাল সংরক্ষণ ও সরবরাহ কার্যক্রম পরিচালিত হয়।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি