back to top

সাতকানিয়ায় বাস চাপায় বাই আরোহী নিহত

প্রকাশিত: ১৮ মার্চ, ২০২৬ ১৪:৪১

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সাতকানিয়া কেরানীহাট দক্ষিণ পাশে মডেল মসজিদের কাছে ঈগল পরিবহনের একটি বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত ও একজন আহত হয়েছেন।

বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে। নিহত আনিল রুদ্র (৫০) বাঁশখালী উপজেলার কালিপুর সুপুরে দোকান এলাকার দেবন্দ রুদ্রের ছেলে।

আহত সজিব রুদ্র (৩০), ছদাহা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের নাপেল রুদ্রের ছেলে। তাকে উদ্ধার করে কেরানীহাটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

জানা যায়, বুধবার সন্ধ্যায় আনিল রুদ্র শ্বশুরবাড়িতে পূজায় অংশ নিতে যাচ্ছিলেন। সাতকানিয়া রাস্তার মাথার দক্ষিণ পাশে চট্টগ্রাম-কক্সবাজারগামী পৌছালে ঈগল পরিবহনের একটি বাস তাকে চাপা দেন। ঘটনাস্থলেই তিনি নিহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘাতক বাসটি জব্দ করেছে বলে জানিয়েছেন পুলিশ।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি