back to top

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১৫ কেজি গাঁজা জব্দ

প্রকাশিত: ১৯ মার্চ, ২০২৬ ১১:৩৭

সিটিজি নিউজ টুডে : কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে প্রায় ৬ লক্ষ টাকা মূল্যের ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) রাতে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার বিকাল ৪টায় কোস্ট গার্ড স্টেশন টেকনাফ কর্তৃক কক্সবাজারের টেকনাফ থানাধীন কলেজ পাড়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৬ লক্ষ টাকা মূল্যের ১৫ কেজি গাঁজা জব্দ করা।

এসময় মাদক কারবারি কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

জব্দকৃত গাঁজার পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি