back to top

সাতকানিয়ায় ব্যবসায়ীর বাড়িতে অস্ত্রের মুখে ডাকাতি

প্রকাশিত: ২৩ মার্চ, ২০২৬ ১৪:১৬

চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভা ৯ নম্বর ওয়ার্ড খলিফা পাড়া এলাকায় এক ব্যবসায়ীর বাড়িতে ঢুকে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে।

রোববার (২২ মার্চ) রাত সাড়ে ৩টার দিকে ডাকাতদল ঘরে প্রবেশ করে নগদ ৮ লাখ টাকা এবং ৪ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

ভুক্তভোগী নুরুল ইসলাম খোকন জানান, গভীর রাতে অস্ত্রধারী একদল দুর্বৃত্ত তার বাড়িতে হানা দেয়।

তারা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ঘরের আলমারি ও অন্যান্য স্থানে তল্লাশি চালায়। পরে তার ব্যবসার নগদ ৮ লাখ টাকা এবং ৪ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।

সাতকানিয়া থানার ওসি মঞ্জুরুল হক বলেন, এ পর্যন্ত ব্যবসায়ীর বাড়িতে লুটের কোনো অভিযোগ তাদের কাছে পৌঁছায়নি।

অভিযোগ পেলে তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চালানো হবে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি