back to top

স্বাধীনতা দিবসের স্মারক ডাকটিকেট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী

প্রকাশিত: ২৫ মার্চ, ২০২৬ ০৭:১১

জাতীয় ডেস্ক : মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে বাংলাদেশ ডাক বিভাগের একটি বিশেষ স্মারক ডাকটিকেট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বুধবার (২৫ মার্চ) সকাল সাড়ে ৯টায় ঢাকা সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের নিজ দফতরে এই ডাকটিকেট অবমুক্ত করেন তিনি।

১০ টাকা মূল্যমানের এই স্মারক ডাকটিকেটের পাশাপাশি প্রধানমন্ত্রী ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম, ০৫ টাকা মূল্যমানের একটি ডাটাকার্ড এবং একটি বিশেষ সিলমোহর উদ্বোধন করেন।

এই কর্মসূচির মাধ্যমে মহান স্বাধীনতার গুরুত্ব ও বীর শহীদদের স্মৃতির প্রতি বিশেষ সম্মান প্রদর্শন করা হয়।

অনুষ্ঠানে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং প্রধানমন্ত্রী স্বাধীনতার চেতনায় দেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।

আজ থেকেই এই স্মারক ডাকটিকেট ও অন্যান্য সামগ্রী দেশের প্রধান ডাকঘরসমূহ এবং পরবর্তীতে দেশের সকল পোস্ট অফিসে সাধারণ মানুষের সংগ্রহের জন্য উন্মুক্ত থাকবে।

চট্টগ্রাম সংবাদ প্রতিদিন/আরএসপি